সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হলো এক নাবালিকা। আলিপুরদুয়ারগামী একটি গাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। অভিযুক্ত যুবকের নাম মহাদেব বর্মন বলে জানিয়েছে পুলিশ।

সূত্রের খবর, ময়নাগুড়ির ওই নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠেছিল। ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে পুলিশ। সূত্র মারফত পুলিশ খবর পায়, অপহৃত নাবালিকাকে আলিপুরদুয়ারগামী একটি গাড়িতে করে পাচার করা হচ্ছে। এরপর সেই গাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়। উদ্ধার নাবালিকাকে হোমে পাঠানো হয়েছে। মহাদেব বর্মনকে গ্রেপ্তার করা হয়েছে।