Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নবরূপা সর্বজনীনের দুর্গোৎসবের খুঁটিপুজো

রবিবার বিষ্ণুপুরে নবরূপা সর্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটিপুজো অনুষ্ঠিত হয়

নবরূপা সর্বজনীনের দুর্গোৎসবের খুঁটিপুজো
  • ২৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: রবিবার বিষ্ণুপুরে নবরূপা সর্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটিপুজো অনুষ্ঠিত হয়। শহরের দক্ষিণ বৈলাপাড়া, গোপেশ্বরপল্লি, হাউজিং কলোনি, সারদাপল্লি, কংসাবতী কলোনি ও রেভিনিউ কলোনির বাসিন্দাদের সম্মিলিত উদ্যোগে খুঁটিপুজো হয়। রবিবার সকালে ঢাকের বাদ্যি ও মহিলাদের শঙ্খধ্বনি, উলুধ্বনির মধ্য দিয়ে খুঁটিপুজো শুরু হয়। পুজো উদ্যোক্তারা জানান, ১৯তম পুজোয় তাঁদের থিম ‘সুতোয় বাঁধা মানবজীবন’।

Advertisement

পুজো কমিটির সভাপতি জনার্দন গোস্বামী বলেন, মানুষকে একসূত্রে বাঁধার বার্তা দিতেই আমাদের এই থিম গড়ে তোলা হবে। পরিবেশবান্ধব উপকরণ ও সুতো দিয়ে অভিনব প্যান্ডেল ও প্রতিমা তৈরি করা হবে। পুজো ঘিরে রক্তদান শিবির, বই ও বস্ত্র বিলি, শিশুদের জন্য বিশেষ কর্মসূচি থাকবে। পুজোর প্রতিদিন ভোগ বিলি করা হবে। প্লাস্টিকমুক্ত ও পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী দিয়ে সাজসজ্জা তৈরি হবে। এখন থেকেই তার প্রস্তুতি শুরু হয়েছে।
পুজো কমিটির সম্পাদক কৌশিক পাল বলেন, কয়েকবছর ধরে আমাদের পুজো এলাকার মানুষের মনে সাড়া ফেলেছে। থিমের অভিনবত্ব বিভিন্ন সংস্থার তরফে পুরস্কার এনে দিয়েছে। এবারেও  মানুষকে এক সুতোয় বাঁধার বার্তা দিতে আমরা উদ্যোগী হয়েছি। আশা করি, এবারও আমাদের থিম দর্শনার্থীদের মন জয় করবে।
পুজো কমিটির কোষাধ্যক্ষ উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, ২০০৭ সালে আমাদের পুজো শুরু হয়। কয়েকটি পাড়ার পুরুষ ও মহিলাদের সহযোগিতায় সফলভাবে পুজো হয়ে আসছে। গতবছর আমরা বিষ্ণুপুরে দুর্গাপুজোর কার্নিভালে প্রথম স্থান অর্জন করেছি। এদিন সকালে মণ্ডপের সামনে খুঁটিপুজো হয়। কৌশিকবাবু নারকেল ফাটিয়ে পুজো সম্পন্ন করেন। সবশেষে মিষ্টি বিলি হয়। পুজো কমিটির কর্মকর্তারা ছাড়াও এলাকার বাসিন্দারা সেখানে উপস্থিত ছিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ