Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খাতড়ায় বাসের ধাক্কায় প্রৌঢ়ার মৃত্যু

খাতড়ায় বাসের ধাক্কায় প্রৌঢ়ার মৃত্যু
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: শুক্রবার দুপুরে খাতড়ায় বাসের ধাক্কায় এক প্রৌঢ়ার মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, মৃতার নাম রীনা চৌধুরী। তাঁর বাড়ি ইন্দপুর থানার বাংলা এলাকায়। তিনি ইন্দপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ ছিলেন। জানা গিয়েছে, এদিন দুপুরে তিনি স্কুটি নিয়ে ইন্দপুরের দিক থেকে খাতড়া অভিমুখে যাচ্ছিলেন। ওইসময় বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়কে বনপুখুরিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাঁকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খাতড়া মহকুমার এক পুলিস আধিকারিক বলেন, দুপুর আড়াইটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ঘাতক বাসটিকে চালক সহ আটক করা হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিক্যালের মর্গে পাঠানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ