নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: খণ্ডঘোষের শাঁকারি গ্রাম থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয় বহু পুরনো পালকি এবং চিঠি উদ্ধার করেছে। সেগুলি বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে রাখা হয়েছে। আধিকারিকরা বলেন, চিঠিটি ১৯৬৯সালে একটি ব্রিটিশ গবেষক খণ্ডঘোষের মজুমদার পরিবারে পাঠিয়েছিলেন।ওই বাড়িতে বহু প্রাচীন একটি মন্দির রয়েছে। সেটি দেখার জন্য তিনি এসেছিলেন। পরে ফিরে গিয়ে চিঠিতে তাঁর মতামত জানিয়েছিলেন। পালকিটিও ওই গ্রামেই ছিল। তা সংরক্ষণ করা হয়েছে। এক সময় পালকির ব্যবহার ছিল। যানবাহনের সেটি অন্যতম মাধ্যম ছিল। নতুন প্রজন্মের অনেকের কাছে এখন এই মাধ্যম অপরিচিত। মিউজিয়ামে এসে তারা সেটি চাক্ষুষ করতে পারবে।



