সংবাদদাতা, কান্দি: সোমবার সকালে খড়গ্রাম থানার পারুলিয়া গ্রাম থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। মৃতের নাম কার্তিক দাস (৩৮)। তিনি ওই গ্রামের বাসিন্দা ছিলেন। এই ঘটনায় পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই শিক্ষক দীর্ঘদিন ধরে কোমরের ব্যথায় ভূগছিলেন। চিকিৎসা চললেও সম্প্রতি ব্যথা বেড়ে যাওয়ায় অবসাদে ভূগছিলেন। পরিবারের দাবি, অসুস্থতার কারণেই তিনি আত্মহত্যা করেছেন।



