Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়গ্রামে রাস্তা সংস্কার, ব্যাপক যানজট

খড়গ্রামে রাস্তা সংস্কার, ব্যাপক যানজট
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: রাস্তা সংস্কারের কারণে মঙ্গলবার ব্যাপক যানজট দেখা দেয় খড়গ্রাম থানার নগরগ্রামে। ফলে সমস্যায় পড়েন যান চালক সহ বাসিন্দারা। যদিও খড়গ্রাম থানার পুলিস দিনভর ট্রাফিক নিয়ন্ত্রন করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়েছে। খড়গ্রাম ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ফরাক্কা হলদিয়া বাদশাহি সড়কের ওই রাস্তার সংস্কার ও সম্প্রসারণ শুরু হয়েছে। সেইমত এদিন এলাকার ব্যস্ততম নগরগ্রামেও সংস্কার শুরু হয়। এরফলে রাস্তার একদিকের মাটি খনন ও তুলে ফেলার পাশাপাশি জবরদখল করে থাকা নির্মাণও ভেঙে ফেলা হচ্ছিল। যার ফলে মাঝে মধ্যেই যানজট তৈরি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী সফিকুল আলম বলেন, রাস্তার কাজের জন্য এদিন কার্যত দিনভর যানজট ছিল। সকালে কাজ শুরুর পরেই ব্যাপক যানজট তৈরি হয়। ট্রাক চালক সুধীর মণ্ডল বলেন, যানজট এতটাই রয়েছে যে। এক কিলোমিটার রাস্তা পেরোতে এক ঘণ্টা লেগে গিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ