Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়গ্রামে নাবালিকাকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

খড়গ্রামে নাবালিকাকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: ন’বছর আগে নাবালিকাকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্তকে ১০ বছরের কারাদণ্ড দিল কান্দি মহকুমা আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার কান্দি মহকুমা আদালতের জেলা দায়রা বিচারক তারকনাথ ভকত এই সাজা শোনান। সাজাপ্রাপ্তের নাম গামা শেখ। তার বাড়ি খড়গ্রাম থানার কাজিপাড়া এলাকায়। আদালত সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার বাড়ি খড়গ্রামে। ২০১৫ সালের ১১ মে সন্ধ্যায় ওই নাবালিকা খড়গ্রামের ক্যানেলপাড় ধরে একা বাড়ি ফিরছিল। সেইসময় সাজাপ্রাপ্ত তাকে কিছুটা দূরে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। নির্যাতিতা বাড়ি ফিরে পরিবারকে ওই ঘটনার কথা জানায়। পরিবারের পক্ষ থেকে খড়গ্রাম থানায় লিখিত অভিযোগ জানানো হয়। খড়গ্রাম থানার পুলিস ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। যদিও গ্রেপ্তারের কয়েকমাস পর সে জামিন পেয়ে যায়। এদিকে আদালতে ওই মামলা চলাকালীন ন’জনের সাক্ষ্যগ্রহণ করে আদালত। এরপর মঙ্গলবার ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। এদিন মামলার সাজা ঘোষণা করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ