সংবাদদাতা, কান্দি: বাজার করতে এসে বাইকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার সকালে খড়গ্রাম থানার শেরপুর গ্রামে দুর্ঘটনাটি ঘটে। পুলিস জানিয়েছে, মৃতের নাম মনিরুল মোল্লা(৪১)। বাড়ি খড়গ্রাম থানার মল্লিকপুর গ্রামে। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিস বাইক সহ চালককে আটক করেছে।



