সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর গ্রামীণ এলাকায় রাসের মেলায় খুনের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল খড়্গপুর লোকাল থানার পুলিস। সোমবার ধৃতদের মেদিনীপুর আদালতে হাজির করা হলে বিচারক চার দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, রবিবার ধৃতদের মধ্যে প্রথমে এক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। রাতে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে ধৃতরা হল নিহতের মাসতুতো ভাই রাজু মাহাত (পুটকা) ও তাঁর সঙ্গী রাজু মাহাত। বাড়ি খড়্গপুর গ্রামীণ এলাকারই হরিয়াতাড়া গ্রামে।
Advertisement
প্রসঙ্গত, খড়্গপুর গ্রামীণ এলাকার পড়াডিহা গ্রামে রাসের মেলা চলাকালীন দোকানে ঢুকে এক ব্যক্তিকে গলার নলি কেটে খুন করা হয়। নিহত ব্যক্তি উমাশঙ্কর মাহাত মেলা কমিটির সভাপতি ছিলেন। অভিযোগ শনিবার রাতে তিনি যখন দোকানে বসে ছিলেন সেই সময় তিন দুষ্কূতী মোটরবাইকে করে এসে তাঁকে খুন করে পালিয়ে যায়। জানা যায় জমি সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরেই এই খুন।
নিহতের ভাই কনক মাহাত তাদের মাসতুতো ভাই রাজু মাহাত, মঙ্গল মাহাত সহ তিন জনের নামে থানায় অভিযোগ দায়ের করেন। খুনের মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করে পুলিস। উদ্ধার করা হয় খুনের কাজে ব্যবহৃত ভোজালি ও মোটরবাইকটি। এরপরই তল্লাশি চালিয়ে একজনকে আটক করে জেরা করা হয়। তারই সূত্র ধরে অপর জনকে গ্রেপ্তার করা হয়। আরও এক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।