Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুরে রাসমেলার সভাপতি খুনে গ্রেপ্তার আরও এক অভিযুক্ত

খড়্গপুরে রাসমেলার সভাপতি খুনে গ্রেপ্তার আরও এক অভিযুক্ত
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর গ্রামীণ এলাকায় রাসের মেলায় খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম মঙ্গল মাহাত। বাড়ি গ্রামীণ এলাকারই হরিয়াতাড়া গ্রামে। 
Advertisement
খড়্গপুর লোকাল থানা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, গত শনিবার রাতে পড়াডিহা গ্রামের রাসমেলায় তিন দুষ্কৃতী মোটরবাইকে করে এসে এক ব্যক্তিকে গলার নলি কেটে খুন করে। পারিবারিক জমি বিবাদের জেরে এই খুন বলে অভিযোগ। নিহতের নাম উমাশঙ্কর মাহাত। তিনি রাসমেলার সভাপতি ছিলেন। এই ঘটনায় নিহতের ভাই কনক মাহাত তাদের মাসতুতো ভাই রাজু মাহাত, মঙ্গল মাহাত সহ তিন জনের নামে অভিযোগ দায়ের করেন। পুলিস খুনের মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করে। উদ্ধার করা হয় খুনের কাজে ব্যবহৃত ভোজালি ও মোটরবাইকটি। রবিবার রাজু সহ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিসের এক সূত্রে জানা গিয়েছে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে অপর অভিযুক্তের সন্ধান পায় পুলিস। সেই মতো মঙ্গলবার রাতে হরিয়াতাড়া গ্রাম থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।  বুধবার ধৃতকে মেদিনীপুর আদালতে হাজির করানো হলে বিচারক তিন দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। 
সম্পর্কিত সংবাদ