সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর মহকুমা হাসপাতালের খালি হওয়া শিশু ওয়ার্ডের ৩৬টি শয্যা প্রসূতি ওয়ার্ডে দেওয়া হল। এর ফলে প্রসূতি ওয়ার্ডে শয্যাসংখ্যা বাড়ল। এতদিন রোগীর চাপ থাকলে মাঝেমধ্যেই একই শয্যায় একাধিক প্রসূতিকে রাখতে হতো। এবার আর সেই দুর্ভোগ হবে না।
Advertisement
হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারপার্সন হেমা চৌবে বলেন, সম্প্রতি প্রসূতি ওয়ার্ড লাগোয়া শিশু ওয়ার্ডটি পুরানো আইসিসিইউ ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। এখানকার ৩৬টি শয্যা তাই প্রসূতি ওয়ার্ডের সঙ্গে যুক্ত করে দেওয়া হল। ফলে প্রসূতি ওয়ার্ডে শয্যাসংখ্যা বেড়ে ৮৬ হয়ে গেল। আমাদের এখানে প্রায়দিনই ৬০-৭০জন প্রসূতি ভর্তি থাকেন। তাঁদের আর শয্যা পেতে অসুবিধা হবে না।



