Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়িবাড়িতে ৭৬টি গোরু সহ পুলিসের জালে তিন লরিচালক

খড়িবাড়িতে ৭৬টি গোরু সহ পুলিসের জালে তিন লরিচালক
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: শনিবার খড়িবাড়ি ব্লকের বাংলা-বিহার সীমানার চক্করমারি এলাকায় পুলিসের অভিযানে ৭৬টি গোরু সহ তিন জন গ্রেপ্তার হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতরা হল অনবর আলী, সন্দীপ কুমার ও অক্ষয় জাঠ। প্রথম জন বিহারের কাটিহারের বাসিন্দা। অপর দু’জন হরিয়ানার বাসিন্দা। পুলিস জানিয়েছে, সোর্স মারফত খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিস। এরপর পরপর সন্দেহজনক চারটি লরি আটক করে তল্লাশি চালালে ৭৬টি গোরু উদ্ধার হয়। তবে পুলিসের অভিযান বুঝতে পেরে একটি লরির চালক পালিয়ে গেলেও অপর তিন জন কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উদ্ধার গোরু বিহার থেকে আসমে পাচারের উদ্দেশ্য ছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ