Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সুনীলকে বাদ দিলেন খালিদ

ভারতীয় ফুটবলে স্ট্রাইকারের অভাব।  তাই অবসর ভাঙিয়ে ৪০ বছরের সুনীল ছেত্রীকে ফিরিয়ে এনেছিলেন মানোলো মার্কুয়েজ

সুনীলকে বাদ দিলেন খালিদ
  • ১৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় ফুটবলে স্ট্রাইকারের অভাব।  তাই অবসর ভাঙিয়ে ৪০ বছরের সুনীল ছেত্রীকে ফিরিয়ে এনেছিলেন মানোলো মার্কুয়েজ। স্প্যানিশ কোচের সিদ্ধান্তে ফেডারেশনেরও প্রশ্রয় ছিল। কিংবদন্তি সুনীল সেরা সময় পেরিয়েছেন সেটা তারা বুঝেও বোঝেননি। তবে জাতীয় দলের দায়িত্ব নিয়েই পত্রপাঠ সুনীলকে ছেঁটে দিলেন খালিদ জামিল। নিঃসন্দেহে সাহসী সিদ্ধান্ত। বদলে ইরফান, ছাংতে, রহিম আলি, বিক্রমপ্রতাপ সিংয়ের উপর ভরসা রাখলেন জাতীয় কোচ। আসন্ন কাফা নেশনস কাপ খালিদের প্রথম পরীক্ষা। তার আগে শনিবার বেঙ্গালুরুতে জাতীয় দলের প্রস্তুতি শিবির শুরু করল ব্লু টাইগার্স। ৩৫ জনের স্কোয়াডে আপাতত ২২ ফুটবলার যোগ দিয়েছেন। ডুরান্ড কাপের পর গার্ডেন সিটিতে উড়ে যাবেন লিস্টন, আনোয়াররা। কাফা নেশনস কাপে ২৯ আগস্ট ভারতের প্রতিপক্ষ ইরান। বাকি দুই চ্যালেঞ্জার আফগানিস্তান ও উজবেকিস্তান। অ্যাসিড টেস্টের আগে বেশ সতর্ক খালিদ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ