Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / রবিবার

কাচের মোমদানি

ছোট্ট বন্ধুরা, চল আজ কাচের বোতল দিয়ে অন্য ধরনের একটা হাতের কাজ শিখি। ডিজাইনার বিদিশা বসু বললেন বাচ্চাদের ছোটখাট কাজের মধ্যে দিয়েই নানারকম জিনিস শেখানো যায়। তাই হাতের কাজ শেখার মাধ্যমে তারা অন্য অনেক কিছুই শিখতে পারে।

কাচের মোমদানি
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ছোট্ট বন্ধুরা, চল আজ কাচের বোতল দিয়ে অন্য ধরনের একটা হাতের কাজ শিখি। ডিজাইনার বিদিশা বসু বললেন বাচ্চাদের ছোটখাট কাজের মধ্যে দিয়েই নানারকম জিনিস শেখানো যায়। তাই হাতের কাজ শেখার মাধ্যমে তারা অন্য অনেক কিছুই শিখতে পারে। এই যে ফেলে দেওয়া জিনিস নতুন করে ব্যবহার করা, তা পরিষ্কার করা, তাতে অল্প একটু নকশা করা এইগুলো সবই কিন্তু আলাদা আলাদা শিক্ষা। আসলে এর থেকে আমরা উপলব্ধি করতে পারি যে, অব্যবহার্য বলে কোনও কিছু হয় না। আমাদের জীবনে কোনও না কোনও সময় কাজে লেগে যেতে পারে সেই অব্যবহার্য সামগ্রীগুলিই। এবার বলি আজকের হাতের কাজের কথা। একটা সরু, লম্বাটে কাচের বোতল। সেটাকে প্রথমে পরিষ্কার করে নিতে হবে। ভেতর থেকে যেমন পরিষ্কার করবে, তেমনই বাইরে থেকেও পরিষ্কার করা প্রয়োজন। এবার এই বোতলের মুখের কাছে একটা ডিজাইন তৈরি করে নাও। ব্যস, হাল ফ্যাশনের মোমদানি তৈরি। শিখতে চাও এই সহজ হাতের কাজটা? কী কী লাগবে আগে বলে দিই।
Advertisement
উপকরণ: একটা লম্বাটে কাচের বোতল একটু সরু মুখের, হাল্কা গরম জল, একটা পুরনো জামা থেকে কেটে নেওয়া বেল্ট, মোমবাতি।

পদ্ধতি: প্রথমে বালতিতে গরম জল নাও। তাতে অল্প লিকুইড সাবান গুলে নাও। এবার কাচের বোতলটা এই জলে সারা রাত ভিজিয়ে রেখে দাও। সকালে বোতলটা জল থেকে তুলে নাও। দেখবে ভেতর থেকে পরিষ্কার হয়ে গিয়েছে। এবার বোতলের গায়ে লেগে থাকা কাগজটা একটা চামচ দিয়ে কুরে কুরে তুলে ফেল। ব্যস, বোতল বাইরে থেকেও পরিষ্কার হয়ে যাবে। এরপর এই বোতলের মুখের কাছে বেল্টটা বেঁধে একটা সুন্দর বো তৈরি করে নাও। পারলে বেল্ট দিয়ে একটা ফুল তৈরি করে সেটাকে বোতলের গলার কাছে লাগিয়ে দাও। এবার বোতলের মুখে মোমবাতি লাগিয়ে দাও। তাহলেই তৈরি হয়ে যাবে হাতে তৈরি বাহারি মোমদানি। চাইলে কাচের বোতলের গায়ে রং দিয়ে নানা ধরনের নকশাও করতে পার।  
Advertisement
সম্পর্কিত সংবাদ