Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহার মেডিক্যালে এই প্রথম পাকস্থলীতে মাইক্রো সার্জারি

কোচবিহার মেডিক্যালে এই প্রথম পাকস্থলীতে মাইক্রো সার্জারি
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার মেডিক্যালে এই প্রথম মাইক্রো সার্জারির মাধ্যমে পাকস্থলীর ফুটো বন্ধ করা হল। দিনহাটার সাহেবগঞ্জ থানার শেওড়াগুড়ি এলাকার ৪৮ বছর বসসি এক ব্যক্তি পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তাঁর পাকস্থলীতে ফুটো রয়েছে। সাধারণত এই অস্ত্রপচারের জন্য পেট কাটা হয়। এতে রোগীর সেরে উঠতে যেমন কষ্ট হয় তেমনি সময়ও অনেক লাগে। এই রোগের ক্ষেত্রে কোচবিহার মেডিক্যাল কলেজে প্রথমবার মাইক্রো সার্জারি করা হল। পাকস্থলীর ফুটোটি বন্ধ করা হয়েছে। ল্যাপরোক্সোপিক মেশিনের মাধ্যমে শুক্রবার এই অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে রোগী ভালো আছেন। বাইরে এটা করাতে হলে অন্তত এক লক্ষ টাকা খরচ হতো। এখানে তা বিনা খরচে হল। কোচবিহার মেডিক্যালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অসিত চক্রবর্তী বলেন, ওই রোগী পেট ব্যথা নিয়ে এসেছিলেন। এক্সরে করে দেখা যায় তাঁর পাকস্থলীতে ফুটো হয়েছে। এই প্রথম মাইক্রো সার্জারির মাধ্যমে এই ধরনের অস্ত্রোপচার করা হল। কোচবিহার মেডিক্যাল কলেজের এমএসভিপি সৌরদীপ রায় বলেন, আগামীতে আমরা আরও ভালো কাজ করতে বদ্ধপরিকর।
Advertisement
সম্পর্কিত সংবাদ