Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাবাডিতে চ্যাম্পিয়ন দক্ষিণ ২৪ পরগনা ও চন্দননগর

কাবাডিতে চ্যাম্পিয়ন দক্ষিণ ২৪ পরগনা ও চন্দননগর
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হল দক্ষিণ ২৪পরগনা। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চন্দননগর। রবিবার বর্ধমান শহরের কালীবাজার কাবাডি গ্রাউন্ডে পুরুষ বিভাগের ফাইনালে দক্ষিণ ২৪পরগনা ৩৮-১৪ পয়েন্টে নদীয়াকে হারিয়ে দেয়। মহিলা বিভাগে চন্দননগর ৪৩-১৭ পয়েন্টে হারায় নদীয়াকে। ফাইনালের শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে পুরস্কৃত করা হয়। ফাইনালে রাজ্য কাবাডি সংস্থার সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থার কর্তা উজ্জ্বল প্রামাণিক প্রমুখ উপস্থিত ছিলেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ