Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জয়েন্ট এন্ট্রান্সে জোড়া সাফল্য দেবদত্তার ঘরের মেয়েকে নিয়ে উচ্ছ্বসিত কাটোয়া

কন্যাশ্রীদের কাছে রোল মডেল হয়ে উঠেছেন কাটোয়ার কৃতী ছাত্রী দেবদত্তা মাজি। তাঁকে নিয়ে উচ্ছ্বসিত জেলা প্রশাসনের কর্তা থেকে শিক্ষক-শিক্ষিকরা

জয়েন্ট এন্ট্রান্সে জোড়া সাফল্য দেবদত্তার ঘরের মেয়েকে নিয়ে উচ্ছ্বসিত কাটোয়া
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান ও সংবাদদাতা, কাটোয়া: কন্যাশ্রীদের কাছে রোল মডেল হয়ে উঠেছেন কাটোয়ার কৃতী ছাত্রী দেবদত্তা মাজি। তাঁকে নিয়ে উচ্ছ্বসিত জেলা প্রশাসনের কর্তা থেকে শিক্ষক-শিক্ষিকরা। ঘরের মেয়ে দেশের সেরা হওয়ায় উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছে ভাগীরথীর পাড়ের বাসিন্দাদেরও। একের পর এক সাফল্যের সিঁড়িতে কীভাবে উঠতে হয়, সেটা দেখিয়েছেন কাটোয়ার এই কন্যা। পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ বলেন, দেবদত্তার এই সাফল্য জেলার সমস্ত পড়ুয়াকে উৎসাহিত করবে। লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত কীভাবে লড়াই চালিয়ে যেতে হয় তিনি সেটা দেখিয়েছেন। আগামী দিনে জেলার আরও অনেক ছাত্রী সাফল্যের চূড়ায় উঠবে বলে আশা করি। পূর্ব বর্ধমানের পুলিস সুপার সায়ক দাস বলেন, তাঁকে শুভেচ্ছা জানাই। জেলার মুখ উজ্জ্বল করেছেন। 

Advertisement

পূর্ব বর্ধমানে নাবালিকাদের বিয়ে করার প্রবণতা আধিকারিকদের চিন্তায় রেখেছে। প্রশাসনের শীর্ষকর্তারা জেলার বিভিন্ন প্রান্তে গিয়ে বোঝাচ্ছেন। সবচেয়ে বেশি চিন্তায় রেখেছে কেতুগ্রাম ব্লক। এখানে নাবালিকাদের বিয়ে করার সংখ্যা সবচেয়ে বেশি। মাঝপথেই পড়াশোনা থামিয়ে অনেকেই বিয়ের আসরে বসছে। অথচ কেতুগ্রামের পাশের ব্লক কাটোয়ার বাসিন্দা দেবদত্তা আইআইটির প্রবেশিকা পরীক্ষায় মেয়েদের মধ্যে দেশের সেরা হয়ে তাক লাগিয়ে দিয়েছেন। দেবদত্তা এই প্রথম নয়, মাধ্যমিকে রাজ্যে প্রথম এবং উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় ষষ্ঠ হয়ে তিনি চমক দিয়েছিলেন। এবার দেশের সেরার তকমা তাঁর মুকুটে। দেবদত্তা বলেন, রোবোটিক সায়েন্স নিয়ে গবেষণা করার স্বপ্ন রয়েছে। 
কাটোয়ার আর এক কৃতী ছাত্র সমুদ্র সবকারও জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষায় নজর কেড়েছেন। তাঁকেও শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। সমুদ্র দেশের মধ্যে ২৭তম  র‌্যাঙ্ক করেছেন। আইআইটি মুম্বইতে পড়াশোনা করতে চান তিনি। বাবা সুদীপ্ত সরকার কাটোয়ার শ্রীখণ্ড উচ্চ বিদ্যালয়ের পদার্থবিদ্যার শিক্ষক। মা বিদিশা সেন সরকার কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি বালিকা বিদ্যালয়ের বায়োলজির শিক্ষিকা। সমুদ্র রাজস্থানের কোটাতে থাকেন। এদিন ফল প্রকাশের পর তাঁর বাবা সুদীপ্ত সরকার বলেন, ছেলে ভালো ফল করেছে। এটা আমাদের কাছে স্বপ্নের মতো। ভবিষ্যতে ছেলে এআই নিয়ে গবেষণা করবে। কাটোয়ার কাশীরামদাস বিদ্যায়তনের ছাত্র ছিলেন সমুদ্র। স্থানীয় বাসিন্দারা বলেন, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে সাফল্য পাওয়ার পর অনেকেই তাঁদের নিজের জায়গা ধরে রাখতে পারেন না। কিন্তু দেবদত্তারা সেই ধারণা ভেঙে দিয়েছেন। কাটোয়ার মেয়ে এখন জেলার পড়ুয়াদের কাছে রোল মডেল হয়ে উঠেছেন। তাঁদের এই সাফল্যে জেলার শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হয়ে উঠবে বলে শিক্ষক-শিক্ষিকারা মনে করছেন।  বেহালা হাতে দেবদত্তা মাজি।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ