Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

পারিশ্রমিক ফেরালেন কার্তিক

সে কারণে ১৫ কোটি টাকা পারিশ্রমিক ফিরিয়ে দিয়েছেন কার্তিক

পারিশ্রমিক ফেরালেন কার্তিক
  • ১৬ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পারিশ্রমিক ফেরালেন অভিনেতা কার্তিক আরিয়ান। সদ্য মুক্তিপ্রাপ্ত করণ জোহরের ‘ধর্মা প্রোডাকশন’ প্রযোজিত ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করেনি। সে কারণে ১৫ কোটি টাকা পারিশ্রমিক ফিরিয়ে দিয়েছেন কার্তিক। শোনা যাচ্ছিল, ছবিটি মুখ থুবড়ে পড়ায় কার্তিক ও করণের সম্পর্কও নাকি তলানিতে ঠেকেছিল। যদিও সেই খবর ভুল প্রমাণ করলেন কার্তিক নিজেই। ছবি ফ্লপ করলেও বলিউড তারকারা এক টাকাও পারিশ্রমিক ছাড়েন না। এই অভিযোগ হামেশাই ওঠে। এর জন্য বিপাকে পড়েন প্রযোজকরা। এই আবহে কার্তিকের উদ্যোগ মানবিক। এরপর করণের প্রযোজনায় ‘নাগজিলা’ ছবিতে অভিনয় করবেন তিনি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ