Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

পিতৃত্ব প্রসঙ্গে করণ

সন্তানের সমস্ত দায়িত্ব একা সামলানোর সিদ্ধান্ত কি কঠিন? পরিচালক-প্রযোজক করণ জোহর মোটেই তেমনটা মনে করেন না।

পিতৃত্ব প্রসঙ্গে করণ
  • ১৬ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

সন্তানের সমস্ত দায়িত্ব একা সামলানোর সিদ্ধান্ত কি কঠিন? পরিচালক-প্রযোজক করণ জোহর মোটেই তেমনটা মনে করেন না। ব্যস্ততার মধ্যেও একা দুই সন্তানের দায়িত্ব পালন করছেন তিনি। তাঁর মতে, এটি জীবনের অন্যতম সন্তোষজনক ও সঠিক সিদ্ধান্ত। রবিবার পিতৃদিবসে পিতৃত্ব প্রসঙ্গে নিজের উপলব্ধির কথা জানিয়েছেন করণ। তিনি লিখেছেন, ‘কিছু সিদ্ধান্ত আবেগপ্রবণ হয়ে নিতে হয়। আবার কিছু কৌশলে। তবে সিঙ্গল প্যারেন্ট হওয়ার যে সিদ্ধান্ত আমি নিয়েছিলাম, তা সবথেকে সন্তোষজনক।’ ২০১৭ সালে যশ ও রুহির জন্ম হয়েছিল। তখন থেকেই দুই সন্তানের দায়িত্ব সামলাচ্ছেন করণ। কন্যা ও পুত্রকে ঈশ্বরের ‘আশীর্বাদ’ বলে উল্লেখ করে করণ লিখেছেন, ‘ওরা আমার জীবনের শূন্যস্থান পূরণ করেছে। জীবনে নানা সময়ে হতাশ হতে হয়, হেরে যেতে হয়, তা সত্ত্বেও ওদের ভালোবাসা আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করে।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ