Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

ছুটির মেজাজে করণ

বেড়াতে ভালোবাসেন পরিচালক-প্রযোজক করণ জোহর। সময়, সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন তিনি।

ছুটির মেজাজে করণ
  • ২৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• বেড়াতে ভালোবাসেন পরিচালক-প্রযোজক করণ জোহর। সময়, সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন তিনি। দুই সন্তান যশ ও রুহিকে নিয়ে সম্প্রতি ফের ঘুরতে বেরলেন করণ। সোমবার মুম্বই বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তাঁর ভ্রমণ ডেস্টিনেশন কোথায়, তা অবশ্য খোলসা করেননি করণ। ২০২৩ সালে মুক্তি পেয়েছিল করণ পরিচালিত শেষ ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। তারপর থেকে প্রযোজনায় মনোনিবেশ করেছেন তিনি। সম্প্রতি মালয়ালম ইন্ডাস্ট্রিতেও প্রযোজনা করার সিদ্ধান্ত নিয়েছেন করণ। সেই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন পৃথ্বিরাজ সুকুমারণ। ছুটি কাটিয়ে এসে তিনি ফের পরিচালকের আসনে বসবেন বলে মনে করছেন অনুরাগীরা।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ