Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

করণের ডিজিটাল ডিটক্স

সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানকে আনফলো করলেন পরিচালক-প্রযোজক করণ জোহর।

করণের ডিজিটাল ডিটক্স
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানকে আনফলো করলেন পরিচালক-প্রযোজক করণ জোহর। কেবল শাহরুখই নন, অনন্যা পান্ডে, আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রার মতো একাধিক তারকাকে আনফলো করলেন তিনি। আচমকা কেন এই সিদ্ধান্ত তাঁর? নিজেই অবশ্য ব্যাখ্যা করেছেন করণ। জানিয়েছেন, ‘ডিজিটাল ডিটক্স’-এর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আসক্তি থেকে খানিক বিশ্রামের জন্য এই শব্দবন্ধ বহুল প্রচলিত। সমাজমাধ্যম থেকে সাময়িক বিরতিকেই বলা হয় ডিজিটাল ডিটক্স। এবার সেই পথে হাঁটলেন করণ। তবে শাহরুখ, আলিয়ারা বাদ পড়লেও করণের অনুসরণের তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁকে আনফলো করেননি তিনি। তা কৌতূহল দ্বিগুণ করেছে। এ প্রসঙ্গে অবশ্য করণের বক্তব্য, ‘এ বিষয়ে এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ