Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

কানাডায় কপিল শর্মার কাফের বাইরে ২৫ রাউন্ড গুলি, একমাসে দ্বিতীয়বার

ফের কানাডার সুরেতে জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার কাফে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। গত একমাসে এই নিয়ে দ্বিতীয়বার ঘটল এমন ঘটনা। বৃহস্পতিবার ক্যাপস কাফের বাইরে অন্তত ২৫ রাউন্ড গুলি চালানো হয় বলে খবর।

কানাডায় কপিল শর্মার কাফের বাইরে ২৫ রাউন্ড গুলি, একমাসে দ্বিতীয়বার
  • ৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ফের কানাডার সুরেতে জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার কাফে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। গত একমাসে এই নিয়ে দ্বিতীয়বার ঘটল এমন ঘটনা। বৃহস্পতিবার ক্যাপস কাফের বাইরে অন্তত ২৫ রাউন্ড গুলি চালানো হয় বলে খবর। তবে ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

Advertisement

গুলি চালানোর ঘটনার দায় স্বীকার করেছে গোল্ডি ধিলোঁ ও লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। ভাইরাল হওয়া ভিডিওতে গুলির শব্দের পাশাপাশি স্পষ্ট শোনা যাচ্ছে দুষ্কৃতীদের গলা, ‘ওকে কল করেছিলাম। ফোন ধরেনি। তাই এবার অ্যাকশন নিচ্ছি। এরপরেও যদি ফোন না ধরে, তাহলে পরের অ্যাকশন হবে মুম্বইতে।’ ভিডিওতে কপিল শর্মার নাম উল্লেখ করা হয়নি ঠিকই। তবে হুমকি যে জনপ্রিয় কমেডিয়ানকে লক্ষ্য করেই, সেবিষয়ে কোনও সংশয় নেই। 
গত জুলাই মাসে কানাডায় ক্যাপস কাফে চালু করেন কপিল। তার ছ’দিনের মাথায়, গত ১০ জুলাই প্রথম গুলি চলে কাফের বাইরে। সেবার ১০ রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা। সেই সময় হামলার দায় স্বীকার করেছিল খালিস্তানি জঙ্গি হরজিৎ সিং লাড্ডি।

Advertisement
সম্পর্কিত সংবাদ