ইস্ট বেঙ্গলের অনুরোধে সাড়া দিল না আইএফএ। ২৭ মে কিশোরভারতী স্টেডিয়ামেই হবে মহিলা লিগের ফাইনাল। ম্যাচের তারিখ ও ভেন্যু পরিবর্তনের জন্য আইএফএকে চিঠি দেয় ইস্ট বেঙ্গল। লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকারের মন্তব্য, ‘আইএফএ আমাদের পেরেন্ট বডি। তাই বিমাতৃসুলভ আচরণ সত্ত্বেও খেলতে হবে।’



