Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আদালতের রায়ে দীর্ঘ ২০ বছর পর নিজের জমি ফিরে পেলেন কমিরুল

আদালতের রায়ে জমি মাফিয়াদের দখল থেকে জমি উদ্ধার করলেন ফুলবাড়ির পূর্ব ধনতলার ব্যক্তি। অভিযোগ, পূর্ব ধনতলায় ১০ কাঠার কিছু বেশি জমি একদল মাফিয়া দখল করে রেখেছিল।

আদালতের রায়ে দীর্ঘ ২০ বছর পর  নিজের জমি ফিরে পেলেন কমিরুল
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: আদালতের রায়ে জমি মাফিয়াদের দখল থেকে জমি উদ্ধার করলেন ফুলবাড়ির পূর্ব ধনতলার ব্যক্তি। অভিযোগ, পূর্ব ধনতলায় ১০ কাঠার কিছু বেশি জমি একদল মাফিয়া দখল করে রেখেছিল। জমি ফিরে পেয়ে স্বস্তিতে পরিবার।

Advertisement

ফুলবাড়িতে জমি দখল ও জমির অবৈধ কারবারের অভিযোগ দীর্ঘদিনের। সরকারি জমি একের পর এক দখল হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিস সেই জমি উদ্ধারে পদক্ষেপ করেছে। এবার ব্যক্তি মালিকানার জমি উদ্ধার হল আদালতের নির্দেশে। জলপাইগুড়ি সিনিয়র সিভিল কোর্টের নির্দেশমতো বুধবার এনজেপি থানার বিশাল পুলিস বাহিনী গিয়ে জমি উদ্ধার অভিযানে নামে। ২০ বছর বাদে নিজের জমির দখল ফিরে পেলেন কমিরুল হক।
এদিন বিশাল পুলিসবাহিনী এবং বিএলআরও অফিসের প্রতিনিধিদের উপস্থিতিতে আর্থ মুভার দিয়ে জমির সীমানা প্রাচীর ভেঙে দেওয়া হয়। কমিরুল হক তাঁর জমি দখল নেন। এই অভিযান দেখতে ভিড় জমে যায়। অভিযোগ, একদল জমি মাফিয়া দীর্ঘদিন ধরে এই জমি দখল করে ঘিরে রেখেছিল। কমিরুল হক বলেন, ২০০৫ সালে এই জমি দখল নিয়ে আমি জলপাইগুড়ি সিনিয়র সিভিল কোর্টে মামলা করেছিলাম। দীর্ঘদিন মামলা চলার পর অবশেষে সম্প্রতি আমার পক্ষে রায় এসেছে। সেই রায়ের নির্দেশমতো এদিন পুলিস ও বিএলএলআরও অফিসের প্রতিনিধিরা সেই জমি দখলমুক্ত করে আমাকে দখল দেয়। 
এই অভিযান শুরু হতেই কয়েকজন নিজেদের জমির মালিক দাবি করে  অভিযানে বাধা সৃষ্টি করতে চায়। কিন্তু এনজেপি থানার পুলিস তাদের সাফ জানিয়ে দেয়, আদালতের নির্দেশ মতোই তারা এই জমি দখলমুক্ত করে জমির প্রকৃত মালিক কমিরুল হককে দখল দেবেন। এর বাইরে কারও কোনও কথা বা প্রতিরোধ মানা হবে না। তারপর আর কেউ কোনও কথা বলেননি। এই অভিযানে উপস্থিত পুলিস ও প্রশাসনিক আধিকারিকরা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ