Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অভিযোগে বিদ্ধ কমল

আইনি বিপাকে জড়ালেন অভিনেতা কমল হাসান। সদ্য কন্নড় ভাষার উৎস নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করেছিলেন অভিনেতা। তারপরই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল।

অভিযোগে বিদ্ধ  কমল
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আইনি বিপাকে জড়ালেন অভিনেতা কমল হাসান। সদ্য কন্নড় ভাষার উৎস নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করেছিলেন অভিনেতা। তারপরই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল। সম্প্রতি চেন্নাইয়ে একটি ছবির প্রচারে গিয়ে তিনি দাবি করেছিলেন, কন্নড় ভাষার উৎপত্তি তামিল ভাষা থেকে। তাঁর এই মন্তব্যের পরই দক্ষিণী রাজ্যে শুরু হয়েছে বিতর্ক। কন্নড়পন্থী বিভিন্ন গোষ্ঠী তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছে। তাঁকে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া বলেছেন, ‘কন্নড় ভাষার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। এটা না জানা কমলের দুর্ভাগ্য।’ তবে এখনও পর্যন্ত এই বিতর্ক নিয়ে মুখ খোলেননি অভিনেতা। প্রসঙ্গত, কয়েকদিন আগেই সঙ্গীতশিল্পী সোনু নিগমের বিরুদ্ধে কন্নড় ভাষাকে অসম্মানের অভিযোগ উঠেছিল।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ