কালনার হাসপাতালে ময়নাতদন্তের বিশেষজ্ঞ চিকিৎসক নেই, মৃতদেহ পাঠানো হচ্ছে বর্ধমানে
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালনা: কালনা সুপার স্পেশালিটি ও মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবার পাশাপাশি মৃতদেহ ময়না তদন্তে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে। কিছুদিন ধরে ময়না তদন্তের বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় সন্দেহজনক মৃত্যুতে মৃতদেহ অনত্র রেফার করা হচ্ছে। তা নিয়েই মৃতদের পরিবারে বাড়ছে ক্ষোভ। মঙ্গলবার কালনা ও মন্তেশ্বর থানা থেকে দু’টি মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হলে দেহ দু’টি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৃতদেহ রেফার করায় দুই পরিবারের লোকেরা ওয়ার্ড মাষ্টারের ঘরে ক্ষোভ দেখান। হাসপাতাল সুপার চন্দ্রশেখর মাইতি বলেন, হাসপাতালে ময়না তদন্তের বিশেষজ্ঞ চিকিৎসক মাস দুয়েক আগে অনত্র চলে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে। নতুন করে একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেওয়া হয়েছে। তিনি কাজে যোগ দিলে সমস্যা মিটবে। 

Advertisement

কালনা মহকুমার কালনা, নাদনঘাট, পূর্বস্থলী ও মন্তেশর এই চার থানা সহ কালনা জিআরপির অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ময়নাতদন্ত হয় কালনা মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে। মাস দুয়ের আগে কালনা মহকুমা হাসপাতালের ময়না তদন্তের বিশেষজ্ঞ চিকিৎসক অনত্র চলে যাওয়ায় হাসপাতালের মেডিসিন, গাইনো, চক্ষু, শিশু সহ অন্য চিকিৎসকরা কোনো রকমে ময়না তদন্ত সামাল দিচ্ছেন। তবে, একটু সন্দেহজনক মৃত্যুর ক্ষেত্রে মৃতদেহ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে রেফার করছেন চিকিৎসকরা। তাই নিয়েই বাড়ছে ক্ষোভ। মঙ্গলবার কালনা ও মন্তেশ্বর থেকে আসা দু’টি অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে বর্ধমানে ময়না তদন্তের জন্য দেহ রেফার করা হলে মৃতদের পরিবারের লোকেরা ওয়ার্ড মাস্টারের ঘরে  ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের দাবি, শোকার্ত পরিবারকে হয়রানি ও দুর্ভোগের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। মন্তেশর থেকে আসা মৃতের কাকা জগবন্ধু পাল বলেন,  যদি রেফারই করতে হবে তবে মন্তেশ্বর থেকে ৫০ কিলোমিটার দূরে দেহ কালনায় আনার প্রয়োজন ছিল না। মন্তেশ্বর থেকে সরাসরি বর্ধমান নিয়ে গেলেই হতো। দুই তরফা এক-দেড়শো কিলোমিটার যাতায়াতের হয়রানিতে মানুষকে দুর্ভোগে ফেলা। এর বিহিত হওয়া প্রয়োজন।