Bartaman Logo
১০ জুন, ২০২৬

লাইন পেরোতে গিয়ে ধাক্কা কালকা মেলের, মৃত ছয়

কিছুটা সময় বাঁচাতে গিয়ে দুর্ঘটনার বলি ৬। উত্তরপ্রদেশের মির্জাপুরে বুধবার সকালে মর্মান্তিক এই ঘটনা ঘটে। সকাল সাড়ে ন’টা নাগাদ চুনার স্টেশনে এসে পৌঁছায় চোপান-প্রয়াগরাজ এক্সপ্রেস।

লাইন পেরোতে গিয়ে ধাক্কা কালকা মেলের, মৃত ছয়
  • ৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মির্জাপুর: কিছুটা সময় বাঁচাতে গিয়ে দুর্ঘটনার বলি ৬। উত্তরপ্রদেশের মির্জাপুরে বুধবার সকালে মর্মান্তিক এই ঘটনা ঘটে। সকাল সাড়ে ন’টা নাগাদ চুনার স্টেশনে এসে পৌঁছায় চোপান-প্রয়াগরাজ এক্সপ্রেস। ৪ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থামতেই উল্টোদিকের দরজা দিয়ে রেললাইনেই নেমে পড়েন বেশ কয়েকজন যাত্রী। প্ল্যাটফর্মে ওভারব্রিজ দূরে। সেজন্য লাইন টপকেই অন্য প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করেন। ঠিক তখনই ওই লাইন দিয়ে দ্রুতবেগে ধেয়ে আসা হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস ওই যাত্রীদের ধাক্কা মারে। রেলওয়ের তরফে জানানো হয়েছে, এক্সপ্রেস ট্রেনের চাকায় পিষে অন্তত ছয় যাত্রী প্রাণ হারিয়েছেন। বেশ কয়েকজন জখম। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রেল প্রশাসন। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। জখমদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করতে তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। 

Advertisement

ওই দুর্ঘটনার পর স্টেশন চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। যান রেলের শীর্ষ অফিসাররাও। রেলের ঘোষণা সংক্রান্ত গাফিলতি ছিল কিনা, খতিয়ে দেখা হচ্ছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ