Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

নন্দীগ্রাম বিধানসভা উপ নির্বাচনে মনোনয়ন জমা কালীঘাট তৃণমূল প্রার্থীর

আজ বুধবার নন্দীগ্রাম বিধানসভা উপ নির্বাচনে মনোনয়ন জমা দিলেন কালীঘাট তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্চিতা প্রধান দে

নন্দীগ্রাম বিধানসভা উপ নির্বাচনে মনোনয়ন জমা কালীঘাট তৃণমূল প্রার্থীর
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৪৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: আজ বুধবার নন্দীগ্রাম বিধানসভা উপ নির্বাচনে মনোনয়ন জমা দিলেন কালীঘাট তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। এদিন ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। রামনগরের প্রাক্তন বিধায়ক অখিল গিরিকে সঙ্গে নিয়ে হলদিয়া মহকুমা শাসক অফিসে মনোনয়ন জমা দিতে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী সঞ্চিতা। তিনি জানিয়েছেন,  জোড়াফুল প্রতীক জমা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় ওই সিম্বল দিয়েছেন। পরবর্তীতে প্রতীক নিয়ে কোনো সমস্যা হলে পরিস্থিতি অনুযায়ী ভাবনাচিন্তা করা হবে।

Advertisement

সঞ্চিতা প্রধান দের মনোনয়ন জমা দেওয়ার সময়ে নন্দীগ্রামের প্রথমসারির নেতাদের সেভাবে দেখা যায়নি। হাতেগোনা কয়েকজন কর্মী সমর্থকদের নিয়ে কালীঘাট তৃণমূলের এই প্রার্থী মনোনয়ন জমা করেন। অখিল গিরি ছাড়া পরিচিত কোনও নেতৃত্বকে দেখা যায়নি। পালাবদলের পর নন্দীগ্রাম বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের একটাও পার্টি অফিস খোলা নেই। কোথাও পতাকা নেই। ভোট প্রচার নিয়ে নেতা-কর্মীরা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। যদিও এদিন হলদিয়া মহকুমা শাসকের অফিস ক্যাম্পাসে দাঁড়িয়ে কালীঘাট তৃণমূলের প্রার্থী সঞ্চিতা বলেন, জেতার লক্ষ্য নিয়েই ভোটে লড়ছি। কোনওরকম বাড়তি চাপ নিচ্ছি না। অপরদিকে  মনোনয়নের শেষদিনেই নমিনেশন জমা করবেন ঋতব্রত তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহম্মদ এতেসামুল হক। জোড়াফুল প্রতীক শেষমেশ কার ভাগ্যে জোটে এখন সেটাই দেখার।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ