১৫ বছর পর জীবনতলায় কালীপুজো, তৃণমূল সরকারকে নিশানা শমীকের
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘ ১৫ বছর গ্রামে বন্ধ ছিল কালীপুজো। এমনই অভিযোগ স্থানীয়দের। কী কারণে হয়নি, সেটাও অজানা। বিজেপির দাবি, তৎকালীন শাসকদলের কিছু নেতা এখানে পুজো করতে দেয়নি। সেই গ্রামেই এবার শুরু হল কালীপুজো। জীবনতলা থানার মঠেরদিঘির শান্তিপাড়া গ্রামে মঙ্গলবার এই পুজোয় হাজির হলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। স্থানীয় বিজেপি নেতা অর্পণ দাসের উদ্যোগে এ বছর নতুন করে শুরু হয়েছে এই কালীপুজো। উদ্যোক্তাদের দাবি, একসময় এলাকার মহিলারা মিলেই এই পুজোর আয়োজন করতেন। কিন্তু ১৫ বছর আগে পুজো বন্ধ হয়ে যায়। এ বার ফের সেই পুজো শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, এখানে ১৫ বছর ধরে কালীপুজো বন্ধ ছিল। বিগত সরকার আত্মসমর্পণ করে মৌলবাদের প্রচারের সুযোগ করে দিয়েছিল। দেশের জাতীয় অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে আপস করার মতো পরিস্থিতি তৈরি করেছিল। এবার তার বিরুদ্ধেই বার্তা দিতে এখানে এসেছি। তাই কোনো বিভাজনের কথা এখানে বলব না।  নিজস্ব চিত্র

Advertisement