কালবোশেখী
  • ১৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মেঘলা স্লেটে আলোর আখর

Advertisement

কিচিরমিচির লেখা,
নতুন করে কালবোশেখে
আম কুড়োতে শেখা।
পায়ের চাপে শুকনো পাতায়
খসখসানি ফোটে,
ঘাসের ডগায় মাটির উপর
কাঠপিঁপড়ে ছোটে,
ধুপ করে আম পড়ল কোথায়?
চল তো দেখি, খুঁজি
সবুজ গায়ে হলুদ আভায়
পাক ধরেছে বুঝি!
আমবাগানে হাওয়ার গানে
এমন দুপুর ভরা
আকামের এই কাজের ঠেলায়,
ব্যস্ত বসুন্ধরা।