Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বাবা লোকনাথের জন্মতিথি উপলক্ষে সেজে উঠেছে বসিরহাটের কচুয়া ধাম

জন্মাষ্টমীর আগেই সেজে উঠেছে বসিরহাট মহাকুমার কচুয়া ধাম। উপলক্ষ বাবা লোকনাথের ২৯৬ তম জন্মতিথি।

বাবা লোকনাথের জন্মতিথি উপলক্ষে সেজে উঠেছে বসিরহাটের কচুয়া ধাম
  • ১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: জন্মাষ্টমীর আগেই সেজে উঠেছে বসিরহাট মহাকুমার কচুয়া ধাম। উপলক্ষ বাবা লোকনাথের ২৯৬ তম জন্মতিথি। প্রতি বছর এই জন্মতিথিতে জেলা, প্রতিবেশী রাজ্য থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগমে ভরে ওঠে এই ধাম। ইতিমধ্যেই বসিরহাট জেলা পুলিশ ও লোকনাথ মিশনের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভিড় সামলাতে বাড়তি পুলিশ মোতায়েন করার ভাবনা রয়েছে প্রশাসনের। তাছাড়াও যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নাইট ভিশন ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, ২০১৯ সালে ভিড়ে পদপিষ্ট হয়ে পাঁচজন ভক্তের মৃত্যু হয়েছিল ও জনা ২৬ আহত হয়েছিলেন। তাই ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর প্রশাসন। আগামী সেপ্টেম্বরের ২ থেকে ৪ তারিখ, তিনদিন ধরে ভক্তদের বিপুল সমাগম হবে। বাবা লোকনাথ মন্দিরের পাশাপাশি তার বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়িও অনেকে দর্শন করতে আসেন।
এ বিষয়ে বসিরহাট জেলার বিজেপি নেতা পলাশ সরকার বলেন, এবার প্রশাসনের তরফে একাধিক অস্থায়ী ক্যাম্প, কুইক রেসপন্স টিম, মেডিকেল টিম থাকছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ