Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সোনা জিতলেন জ্যোতি ও তেজস

তাইওয়ান ওপেনে শনিবার ভারতের সোনার দিন। ভারতীয় অ্যাথলিটরা এদিন মোট ছয়টি সোনা জিতলেন

সোনা জিতলেন জ্যোতি ও তেজস
  • ৮ জুন, ২০২৫ ১৫:০৬

তাইপে সিটি: তাইওয়ান ওপেনে শনিবার ভারতের সোনার দিন। ভারতীয় অ্যাথলিটরা এদিন মোট ছয়টি সোনা জিতলেন। এর মধ্যে উল্লেখযোগ্য সাফল্য জ্যোতি ইয়ারাজ্জি ও তেজস শিরসের। দুই তারকাই সোনা উপহার দিলেন দেশকে।

Advertisement

এদিন তাইপে মিউনিসিপ্যাল স্টেডিয়ামে মহিলাদের ১০০ মিটার হার্ডলসে জাতীয় রেকর্ডধারী জ্যোতি ইয়ারাজ্জি সময় নিলেন ১২.৯৯ সেকেন্ড। দ্বিতীয় স্থানে শেষ করলেন জাপানের আসুকা তেরাদা (১৩.০৪ সেকেন্ড)। ব্রোঞ্জ পান চিসাতো কিয়োয়ামা। সপ্তাহখানেক আগে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে ১২.৯৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান দখল করেছিলেন জ্যোতি। সেই ফর্ম ধরে রাখলেন তাইওয়ান ওপেনেও। অন্যদিকে, পুরষদের ১১০ মিটার হার্ডলসে তেজস শিরসে দৌড় শেষ করলেন ১৩.৫২ সেকেন্ডে। এই ইভেন্টে সোনা ও রুপো জেতেন যথাক্রমে ইউয়ান কাই ও কুয়েই রু চেন। সাফল্য এল ৪×১০০ মিটার রিলে রেসেও। গুরিন্দরবীর, অনিমেষ, মণিকান্ত ও অম্লানের হাত ধরে এল সোনার পদক।

সম্পর্কিত সংবাদ