Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা, প্রতি বুথ থেকে ৫০ জন করে আনার টার্গেট

সোমবার বিকেলে বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা, প্রতি বুথ থেকে ৫০ জন করে আনার টার্গেট
  • ১৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: সোমবার বিকেলে বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ওইদিন বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন ময়দানে সভার আয়োজন করা হয়। সভায় বড়জোড়ার বিধায়ক তথা রাজ্য তৃণমূলের সম্পাদক অলোক মুখোপাধ্যায়, দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত, চেয়ারম্যান বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, বড়জোড়া ব্লক সভাপতি কালিদাস মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন। সভায় শাসক দলের যুব ও শ্রমিক সংগঠনের নেতারাও অংশ নেন। 

Advertisement

কালিদাসবাবু বলেন, ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় তিন হাজার নেতাকর্মী সভায় উপস্থিত হয়েছিলেন। তাঁদের মাধ্যমে বড়জোড়ার দু’শো বুথে আমরা বার্তা পাঠিয়েছি। প্রতি বছরই এই ব্লক থেকে ধর্মতলার শহিদ সভায় হাজার পাঁচেক নেতা-কর্মী যোগ দেন। বিধানসভা ভোটকে মাথায় রেখে এবার সংখ্যাটা দ্বিগুন করা হবে। তবে এক জায়গা থেকেই বেশি লোক নিয়ে গিয়ে সভা ভরালে চলবে না। তাই এবার আমরা প্রতি বুথ থেকে ৫০ জনকে কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেই বিষয়টি অঞ্চল ও বুথ সভাপতিদের বলে দেওয়া হয়েছে। ট্রেনে বেশি সংখ্যক কর্মী কলকাতা যাবেন। এছাড়াও কর্মী-সমর্থকদের নিয়ে যাওয়ার জন্য আমরা প্রতিটি অঞ্চলে বাসের ব্যবস্থা করেছি। ছোট গাড়িতে নেতারা আগের দিন থেকেই কলকাতামুখী হবেন। • নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ