নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইনজীবী ও বিচারপতি হেনস্তার ঘটনায় কুণাল ঘোষের বিরুদ্ধে দায়ের হওয়া আদালত অবমাননার মামলায় প্রশ্ন তুলল হাইকোর্ট। সোমবার কুণাল ঘোষের হয়ে সওয়াল করতে গিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, নিয়ম মেনে কুণালের বিরুদ্ধে মামলা হয়নি। নিয়ম হল, আদালত অবমাননার মামলা করতে গেলে এজি-র কাছে অনুমতি নিতে হয়। কল্যাণের অভিযোগ, এ ক্ষেত্রে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছে ফলে কোনও অনুমতি নেওয়া হয়নি। এই বক্তব্যের প্রেক্ষিতেই হাইকোর্ট প্রশ্ন তোলে ‘এজি রাজ্যের প্রতিনিধিত্ব করেন। তাহলে এজি রাজ্যের শাসকদলের মুখপাত্রের হয়ে অনুমতি কি দিতে পারেন?’ ১৭ জুলাই মামলার পরবর্তী শুনানি।



