সংবাদদাতা, বহরমপুর: শিয়ালদহ-লালগোলা শাখার ভাবতা রেলগেটের কাছে ১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ শুরু হয়েছে। যার জেরে বৃহস্পতিবার সকাল থেকে ওই সড়ক দফায় দফায় যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে। তাতে নিত্যযাত্রী ও দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। যদিও বেলডাঙা থানার পুলিস যানজট মোকাবিলায় সক্রিয় ছিল। পুলিস জানিয়েছে, সারাদিনে বেশ কয়েকবার যানজট হয়েছিল। প্রতিবার তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।
Advertisement
বেলডাঙা-১ ব্লকের ভাবতা-১ পঞ্চায়েতে জাতীয় সড়কের বেশ কিছু অংশের সম্প্রসারণ জমিজটের কারণে থমকে ছিল। সম্প্রতি জমিজট কেটে যাওয়ায় এনএইচআই জাতীয় সড়ক সম্প্রসারণ শুরু করেছে। ডাবল লেনের সড়ক সম্প্রসারিত করে ফোর লেন করা হচ্ছে।
এদিন জাতীয় সড়কের ওই অংশে দফায় দফায় যানজট দেখা দেয়। জাতীয় সড়কের উভয়দিকে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। এলাকার বাসিন্দা মহম্মদ কাওসার আলি বলেন, এই অংশ ফোর লেন না হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছিল। এখন আর সেই সমস্যা হবে না। সড়ক সম্প্রসারণের জন্য কয়েকদিনের যানজট সমস্যা মেনে নিতেই হবে। বেলডাঙা থানার পুলিস খুব সাহায্য করছে।