সংবাদদাতা, আলিপুরদুয়ার: বক্সার জঙ্গলের একটি দলছুট হাতি রাস্তার মাঝে দাঁড়িয়ে যাওয়ায় বৃহস্পতিবার কালচিনির গরমবস্তি এলাকায় ৩১-সি জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দাঁতালটি রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে। তাতেই অসমগামী রাস্তার দু’দিকে কয়েকশো যানবাহন দাঁড়িয়ে যায়।
Advertisement
রাস্তায় হাতি দেখে বাসের যাত্রীদের মধ্যে সেলফি ও হাতির ছবি ক্যামেরাবন্দি করতে হুড়োহুড়ি পড়ে যায়। টানা দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর হাতিটি এক সময় নিজেই
জঙ্গলে ঢুকে যায়। হাঁফ ছেড়ে বাঁচেন সবাই।
বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম ডিভিশনের উপক্ষেত্র অধিকর্তা হরিকৃষ্ণান পিজে বলেন, গরমবস্তি এলাকাটি হাতিদের করিডর। ফলে হাতিরা সেখানে জাতীয় সড়ক পারাপার করবে সেটাই স্বাভাবিক। হাতিটি কারও ক্ষতি করেনি।