Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

রাতের শহরে জয়রাইড, অ্যাপ ক্যাবে বাইকের ধাক্কায় জখম ২

রাতের জেমস লং সরণিতে ফের বাইকের দৌরাত্ম্য। বিনা হেলমেটে জয়রাইডে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন দুই বাইক আরোহী

রাতের শহরে জয়রাইড, অ্যাপ ক্যাবে বাইকের ধাক্কায় জখম ২
  • ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাতের জেমস লং সরণিতে ফের বাইকের দৌরাত্ম্য। বিনা হেলমেটে জয়রাইডে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন দুই বাইক আরোহী। তাঁদের নাম অভিষেক খামারু ও অঙ্কুশ কর্মকার। দু’জনেই সদ্য তরুণ। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর একজনকে ছেড়ে দেওয়া হয়। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। 

Advertisement

পুলিশ সূত্রে খবর, দুই যুবকই হরিদেবপুর থানা এলাকার বাসিন্দা। রাতে বাইক নিয়ে বেরন অভিষেক। এরপর নতুনপল্লি বাজার এলাকা থেকে বন্ধু অঙ্কুশকে বাইকে তোলেন। কারও মাথায় হেলমেট ছিল না। বাইক নিয়ে ঠাকুরপুকুর থেকে সখের বাজারের দিকে যাচ্ছিলেন তাঁরা। জেমস লং সরণি দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে বাইক চালাচ্ছিলেন অভিষেক। সখের বাজারের কিছুটা আগে নিয়ন্ত্রণ হারায় বাইকটি। সরাসরি একটি অ্যাপ ক্যাবে ধাক্কা মারে। গাড়ির পিছনের অংশ তুবড়ে যায়। বাইক থেকে ছিটকে পড়েন দুই যুবক। হেলমেট না থাকায় মাথায় গুরুতর চোট পান অভিষেক। আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই আহতদের উদ্ধার করে জেমস লং সরণির একটি নার্সিংহোমে নিয়ে যান। কিছুক্ষণের মধ্যে অকুস্থলে আসে ঠাকুরপুকুর ট্রাফিক গার্ড ও ঠাকুরপুকুর থানার পুলিশ। বাইকটি বাজেয়াপ্ত করে তারা। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে এই রাস্তাতেই লরির ধাক্কায় মৃত্যু হয় দুই ডাক্তারি পড়ুয়ার।

Advertisement
সম্পর্কিত সংবাদ