Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

অস্ট্রিয়াকে টক্কর দিতে তৈরি জর্ডন

বুধবার বিশ্বকাপের গ্রুপ জে’র ম্যাচে জর্ডনের বিরুদ্ধে নামছে অস্ট্রিয়া।

অস্ট্রিয়াকে টক্কর দিতে তৈরি জর্ডন
  • ১৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সান ফ্রান্সিসকো: বুধবার বিশ্বকাপের গ্রুপ জে’র ম্যাচে জর্ডনের বিরুদ্ধে নামছে অস্ট্রিয়া। ১৯৫৮ কাপযুদ্ধের পর ফের একবার গ্রুপ পর্বের বাধা টপকানোর সুযোগ রয়েছে ইউরোপের দেশটির। সেই লক্ষ্যে প্রথম ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া তারা। বাছাই পর্বে দুরন্ত ছন্দ মেলে ধরেছে অস্ট্রিয়া। ৮টি ম্যাচের মধ্যে ৬টি জয় পেয়েছে তারা। হেরেছে মাত্র একটিতে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও সেই ধারাবাহিকতা বজায় রাখে রালফ রাংনিকের দল। এবার কাপযুদ্ধে তাদের সামনে তুলনামূলক সহজ প্রতিপক্ষ জর্ডন। যুদ্ধের কারণে প্রস্তুতি পর্ব খুব একটা ভালো কাটেনি এশিয়ার দেশটির। 

Advertisement

অন্যদিকে, টরন্টোতে গ্রুপ এল’এর ম্যাচে মুখোমুখি হচ্ছে ঘানা ও পানামা। অফ্রিকা নেশনস কাপে গত দু’দশকের মধ্যে এই প্রথমবার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে ঘানা। সেই ক্ষতে প্রলেপ লাগাতে বিশ্বকাপে গ্রুপ লিগের বাধা অতিক্রম করতে মরিয়া তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ