Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বক্স অফিসে ব্যাপক সাড়া! সপ্তাহান্তে ৫০ কোটি আয় জলি এলএলবি ৩-র

সিনেমাহলে এসে গিয়েছে অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ছবি ‘জলি এলএলবি ৩।’ গত কয়েকবছরে ‘সূর্যবংশী’ ছাড়া আরও কোনও সিনেমায় ভক্তকূলের মন জয় করতে পারেননি বলিউডের খিলাড়ি।

বক্স অফিসে ব্যাপক সাড়া! সপ্তাহান্তে ৫০ কোটি আয় জলি এলএলবি ৩-র
  • ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

২২ সেপ্টেম্বর, মুম্বই: সিনেমাহলে এসে গিয়েছে অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ছবি ‘জলি এলএলবি ৩।’ গত কয়েকবছরে ‘সূর্যবংশী’ ছাড়া আরও কোনও সিনেমায় ভক্তকূলের মন জয় করতে পারেননি বলিউডের খিলাড়ি। কিন্তু ২০২৫ এ গল্পটা বদলাতে চলেছে। ভক্তরা তো বটেই, সমালোচকেরাও পর্যন্ত  ‘জলি এলএলবি ৩’-কে অক্ষয়ের প্রত্যাবর্তন মঞ্চ হিসেবে দেখছেন। 

Advertisement

তবে এই সিনেমার আকর্ষণ কিন্তু একা অক্ষয় কুমার নন। আরশাদ ওয়ার্সির চরিত্রও দর্শককে যথেষ্ট আকর্ষণ করেছে। যদিও সিনেমাটি অ্যাডভান্স বুকিংয়ে আহামরি উপার্জন করতে পারেনি। কিন্তু, শুক্রবার থেকেই ঘুরেছে বক্স অফিস। শুক্র-শনি-রবি পরপর তিন দিন হিট করেছে সিনেমাটি। সপ্তাহান্তে অক্ষয়-আরশাদের এই সিনেমার উপার্জন প্রায় ৫০ কোটি টাকা!

ছবি রিলিজের দিন শুক্রবার এই সিনেমাটির আয় হয়েছিল ১২.৫০ কোটি  টাকা। যা খুব বেশি বলা চলে না। কিন্তু এরপরেই নানা ইতিবাচক রিভিউ আসতেই হলমুখী হয় দর্শকেরা। শনিবার একলাফে ৬০ শতাংশ বেড়ে জলি এলএলবি-৩ উপার্জন করে ২০ কোটি টাকা।  এরপর তৃতীয় দিনে আয় হয় ২১ কোটি টাকা। অর্থাৎ উদ্বোধনী সপ্তাহান্তে তিন দিনেই ৫৩ কোটি আয় করেছে ‘জলি এলএলবি ৩’। 

সিনেপ্রেমীরা মনে করছেন, বৃহস্পতিবার প্রথম সপ্তাহের শেষে, "জলি এলএলবি ৩" বক্স অফিসে ৭৫-৮০ কোটি টাকারও বেশি আয় করতে পারে। এছাড়াও, সামনের সপ্তাহে কোনও বড় সিনেমা মুক্তির তারিখ নেই। ফলে তারপরেও চড়চড় করে আয় বাড়বে  ‘জলি এলএলবি ৩’-র।

Advertisement
সম্পর্কিত সংবাদ