লন্ডন: উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠলেন নোভাক জকোভিচ ও কার্লোস আলকারাজ। সোমবার অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে প্রথম সেট হেরে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিলেন ষষ্ঠ বাছাই জোকার। চতুর্থ রাউন্ডে ৩ ঘণ্টা ১৮ মিনিটের লড়াইয়ে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরকে ১-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ সেটে হারালেন সার্বিয়ান তারকা। উল্লেখ্য, চতুর্থ সেটে একসময় ১-৪ পিছিয়ে ছিলেন জকোভিচ। সেখান থেকে পরপর পাঁচটি গেম জেতেন তিনি। এদিন জকোভিচের ম্যাচ দেখতে গ্যালারিতে সস্ত্রীক উপস্থিত ছিলেন বিরাট কোহলি। সেন্টার কোর্টে দেখা যায় রজার ফেডেরারকেও।



