Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অসুস্থ হয়েও জয় জোকারের

যেমন গরম, তেমনই আর্দ্রতা। সাংহাই মাস্টার্স টেনিস টুর্নামেন্ট খেলতে নেমে বেজায় অস্বস্তিতে খেলোয়াড়রা।

অসুস্থ হয়েও জয় জোকারের
  • ৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সাংহাই: যেমন গরম, তেমনই আর্দ্রতা। সাংহাই মাস্টার্স টেনিস টুর্নামেন্ট খেলতে নেমে বেজায় অস্বস্তিতে খেলোয়াড়রা। কোর্টের পাশে বমি করে ফেলেন নোভাক জকোভিচ। সার্বিয়ান তারকার শারীরীক অবস্থা দেখে চিন্তায় পড়ে যান সমর্থকরা। তবে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছতে কোনও সমস্যা হয়নি জোকারের। ২৪টি গ্র্যান্ডস্লাম জয়ী জোকোভিচ বশ মানান হ্যানফম্যানকে। ম্যাচের ফল ৪-৬, ৭-৫ , ৬-৩। শেষ আটে তাঁর প্রতিপক্ষ স্পেনের মুনার। ম্যাচের পর জকোভিচের মন্তব্য, ‘এমন আবহাওয়ায় ম্যাচ খেলা সত্যিই চ্যালেঞ্জিং। বিশেষ করে চরম আর্দ্রতার কারণে সমস্যা হচ্ছে। শেষপর্যন্ত ম্যাচ জিতে আমি খুশি।’ ইতালির জানিক সিনার অবশ্য মাঝপথে কোর্ট ছাড়তে বাধ্য হন। তৃতীয় রাউন্ডে নেদারল্যান্ডসের গ্রিয়েকস্পুরের মুখোমুখি হয়েছিলেন তিনি। ম্যাচ চলাকালীন কাফ মাসলে চোট অনুভব করেন সিনার। ম্যাচে একেবারেই সাবলীল দেখায়নি ইতালিয়ান তারকাকে। বিশেষ করে র‌্যালির সময় বিধ্বস্ত লাগে তাঁকে। মাসলেও টান ধরে। এর জন্য সকলেই প্রচণ্ড গরমকে দায়ী করছেন। শরীর জলশূন্য হয়ে যাওয়াতেই সমস্যায় পড়ছেন প্লেয়াররা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ