Bartaman Logo
১০ জুন, ২০২৬

কাঠুয়ায় যৌথ বাহিনীর ফাঁদে ৩ জঙ্গি টানা ২৪ ঘণ্টা তল্লাশির পর মিলল সাফল্য

তিন সন্দেহভাজন জঙ্গির খোঁজে রবিবার রাত থেকেই তল্লাশি জারি ছিল

কাঠুয়ায় যৌথ বাহিনীর ফাঁদে ৩ জঙ্গি টানা ২৪ ঘণ্টা তল্লাশির পর মিলল সাফল্য
  • ১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জম্মু: তিন সন্দেহভাজন জঙ্গির খোঁজে রবিবার রাত থেকেই তল্লাশি জারি ছিল। অবশেষে পঞ্জথির্থি এলাকায় অভিযান চলাকালীন তাদের নাগাল পায় বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের সতর্ক করা হয়েছে সন্দেহজনক কিছু দেখলেই যেন তাঁরা বাহিনীকে খবর দেন। এই নিয়ে টানা বেশ কয়েকদিন নানা সময়ে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই বাঁধে। বৃহস্পতিবার সানিয়াল বেল্টে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে জড়িয়েছিল যৌথ বাহিনী। অনুমান, সেখান থেকে পালিয়ে গিয়েছিল ওই তিন জঙ্গি। বাহিনীর এক অফিসারের কথায়, রবিবার সারারাত অভিযান চালানো হয়। সোমবার সকাল থেকে ঘাটি-জুঠানা জঙ্গলেও তল্লাশি চলে। অবশেষে পঞ্জথির্থি এলাকায় জঙ্গিদের ঘিরে ফেলে বাহিনী। 

Advertisement

অন্যদিকে রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল রুই গ্রাম। সূত্রের খবর, শঙ্কর নামে এক ব্যক্তির বাড়িতে এসেছিল তিন সন্দেহভাজন জঙ্গি। পরনে কালো জামা। স্থানীয় এক বৃদ্ধা বলেন, ‘বাড়িতে একা ছিলাম। ওরা প্রথমে জল খেতে চেয়েছিল। ভয়ে জল দিয়ে অন্য ঘরে চলে যাই। যাওয়ার আগে ওরা জোর করে রান্নাঘরে ঢুকে পড়ে। তারপর রুটি আর সব্জির তরকারি নিয়ে পালিয়ে যায়। আমাকে পাঁচশো টাকার দু’টো নোট দিতে চেয়েছিল। রাজি হইনি।’ খবর পাওয়ামাত্রই গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজন মহিলা সহ ছ’জনকে আটক করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ