শ্রীনগর, সংবাদদাতা: উপত্যকায় ফের বড়সড় সাফল্য পেল যৌথবাহিনী। জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারের ছতরুর ঘন জঙ্গলে এক জঙ্গিকে নিকেশ করেছে যৌথ বাহিনী। ওই এলাকায় সন্দেহভাজন জঙ্গিরা রয়েছে, গতকাল, বৃহস্পতিবার এই খবর পান নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। তারপরেই গতকাল, রাতের দিকে জম্মু ও কাশ্মীর পুলিসের সঙ্গে যৌথ অপারেশনে যায় নিরাপত্তা বাহিনী। ছতরুর জঙ্গলে পৌঁছতেই যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা। পাল্টা এনকাউন্টার শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিস ও নিরাপত্তা বাহিনী।



