Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

থ্রিলার ছবিতে জন

থ্রিলার ছবিতে কাজ করতে চলেছেন অভিনেতা জন আব্রাহাম। ‘তিন’, ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ খ্যাত পরিচালক ঋভু দাশগুপ্তের পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি

থ্রিলার ছবিতে জন
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• থ্রিলার ছবিতে কাজ করতে চলেছেন অভিনেতা জন আব্রাহাম। ‘তিন’, ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ খ্যাত পরিচালক ঋভু দাশগুপ্তের পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি। নাম চূড়ান্ত না হওয়া এই ছবির শ্যুটিং শুরু হবে চলতি মাসেই। লন্ডনে চলবে শ্যুটিং। সূত্রের খবর, এই ছবিতে সম্পূর্ণ অন্য রূপে দেখা যাবে জনকে। ফলে তাঁকে নিয়ে আশাবাদী নির্মাতারা। জানা যাচ্ছে, ইতিমধ্যে চরিত্রের জন্য প্রস্তুতি শুরু করেছেন জন। সবকিছু ঠিক থাকলে ছবির শ্যুটিং শেষ হবে আগামী মাসে। পরের বছর এই সিনেমা মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। জনের হাতে এ মুহূর্তে একাধিক ছবি রয়েছে। রোহিত শেট্টির একটি ছবিতে কাজ করতে চলেছেন তিনি। তার জন্যও জোরকদমে চলছে জনের প্রস্তুতি।ঋভু দাশগুপ্তের ছবির শ্যুটিং শেষ করার পরই রোহিত শেট্টির ছবির শ্যুট শুরু করবেন জন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ