Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

অ্যাকশন থ্রিলারে জন

ফের অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিতে কাজ করবেন অভিনেতা জন আব্রাহাম। ‘ডিপ্লোম্যাট’ ছবির পর দ্বিতীয়বার তিনি জুটি বাঁধছেন পরিচালক শিবম নায়ারের সঙ্গে।

অ্যাকশন থ্রিলারে জন
  • ১১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ফের অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিতে কাজ করবেন অভিনেতা জন আব্রাহাম। ‘ডিপ্লোম্যাট’ ছবির পর দ্বিতীয়বার তিনি জুটি বাঁধছেন পরিচালক শিবম নায়ারের সঙ্গে। শোনা যাচ্ছে, এই ছবিতে দু’জন নায়ক থাকবেন। তবে জনের সঙ্গে কাকে দেখা যাবে, তা চূড়ান্ত নয়। জানা গিয়েছে, শিবমের থেকে গল্প শুনেই ছবিটি করতে রাজি হয়েছিলেন জন। শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে নির্মাতাদের তরফে। পাশাপাশি জানা যাবে দ্বিতীয় মুখ্য চরিত্রে কোন অভিনেতা থাকবেন। ছবির চিত্রনাট্য তৈরি। এ বছরের শেষের দিকেই শ্যুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ