লন্ডন: দ্বিতীয় টেস্টে হারের পর রীতিমতো চাপে ইংল্যান্ড। লর্ডসে জস টংয়ের পরিবর্তে জোফ্রা আর্চারকে দলে নেওয়া হয়েছে। তবে এই তারকা পেসার দীর্ঘ চার বছর পর প্রথম টেস্ট খেলবেন। এই প্রসঙ্গে স্টোকসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘গত কয়েক বছর চোট সমস্যায় ভুগেছে জোফ্রা। সেখান থেকে যেভাবে মাঠে ফিরেছে, তা প্রশংসাযোগ্য। ওর দক্ষতা নিয়ে সংশয়ের অবকাশ নেই। আর্চারের হাতে বল থাকা মানেই বিপক্ষ ব্যাটাররা চাপে থাকবে। ওকে নিয়ে আমরা আশাবাদী।’ এদিকে, চলতি সিরিজে স্বপ্নের ফর্মে গিল। ভারত অধিনায়ককে নিয়ে স্টোকস বলেন, ‘ওকে দ্রুত ফেরানো জরুরি। সে জন্য বিশেষ পরিকল্পনা তৈরি।’



