Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্রাক্তন দলের জাল ফের কাঁপাতে প্রত্যয়ী জবি

অনুশীলনের প্রারম্ভিক পর্ব। তখনও বল পায়ে প্রস্তুতি শুরু করেননি ডায়মন্ডহারবার রিজার্ভ ফুটবলাররা।

প্রাক্তন দলের জাল ফের কাঁপাতে প্রত্যয়ী জবি
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সঞ্জয় সরকার, কলকাতা: অনুশীলনের প্রারম্ভিক পর্ব। তখনও বল পায়ে প্রস্তুতি শুরু করেননি ডায়মন্ডহারবার রিজার্ভ ফুটবলাররা। তারই মধ্যে সল্টলেক সেন্ট্রাল পার্কের মাঠে হাজির সিনিয়র দলের কোচ কিবু ভিকুনা। তবে মাঠে না নেমে পুরো প্র্যাকটিস দেখলেন সাইডলাইনে বসে। মাঝেমধ্যেই মোবাইল ফোনে কিছু লিখতে দেখা গেল স্প্যানিশ কোচকে। আর অনুশীলন শেষ হতেই দলের তরুণ ফুটবলারদের ডেকে শুধরে দিলেন ভুলত্রুটি। আসলে তাঁর হাত ধরেই ঘরোয়া লিগে পথ চলা শুরু করেছিল ডায়মন্ডহারবার। বর্তমানে সিনিয়র ফুটবলারদের নিয়ে আই লিগের প্রস্তুতিতে ব্যস্ত কিবু। আর দীপাঙ্কুর শর্মার প্রশিক্ষণে ঘরোয়া লিগে প্রতিনিধিত্ব করছে ডায়মন্ডহারবার। তবে রবিবার লিগের সুপার সিক্সের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই অনুশীলনে হাজির স্প্যানিশ কোচ। মাঠ ছাড়ার আগে কিবু জানান, ‘রবিবার তিন পয়েন্ট পেলে দল খেতাব জয়ের পথে অনেকটাই এগিয়ে যাবে। ইস্ট বেঙ্গল দারুণ দল। তাই আমাদের সতর্ক থাকতে হবে।’

Advertisement

চ্যাম্পিয়নশিপ রাউন্ডের প্রথম ম্যাচেই সুরুচিকে ৪ গোলের মালা পরায় ডায়মন্ডহারবার। এবার অবশ্য লড়াইটা আরও কঠিন। ইস্ট বেঙ্গলকে বেশ সমীহ করছেন কোচ দীপাঙ্কুর শর্মা। বললেন, ‘আমাদের কাছে প্রতিটি ম্যাচই ফাইনাল। ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে জিতলে অবশ্যই খেতাব জয়ের পথ মসৃণ হবে। তবে সুনিশ্চিত হবে না। তাই আপাতত আমাদের লক্ষ্য, দুর্গ অক্ষত রেখে জয় তুলে নেওয়া।’
লাল-হলুদ ব্রিগেডকে বশ মানাতে জবি জাস্টিনকে রেখেই দল সাজাতে চলেছেন দীপাঙ্কুর। এদিন রিজার্ভ দলের সঙ্গে অনুশীলন করেন কেরালাইট স্ট্রাইকার। লাল-হলুদ জার্সিতেই ঘরোয়া লিগে থেকেই তাঁর উত্থান। জবি অবশ্য যাবতীয় আবেগ দূরে সরিয়ে প্রাক্তন দলের বিরুদ্ধে আরও একবার জাল কাঁপাতে তৈরি। উল্লেখ্য, তাঁর গোলেই ডুরান্ড কাপের সেমি-ফাইনালে ইস্ট বেঙ্গলকে বশ মানিয়েছিল ডায়মন্ডহারবার। তবে সেদিনও কোনওরকম উচ্ছ্বাস দেখাননি তিনি। রবিবারও কি সেই পথে হাঁটবেন। প্রশ্ন শুনে মুচকি হাসি হেসে বললেন, ‘দেখা যাক। গোল করলে ভালো লাগবে। তবে দলের জয়ই আমার কাছে সবার আগে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ