Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জুনপুটে নাবালিকাকে অপহরণে সাহায্য, যুবক গ্রেপ্তার

জুনপুটে নাবালিকাকে অপহরণে সাহায্য, যুবক গ্রেপ্তার
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: নাবালিকা অপহরণে সহযোগিতার অভিযোগে অপহরণকারী যুবকের বন্ধুকেই গ্রেপ্তার করল জুনপুট কোস্টাল থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম নবাব পাত্র। তার বাড়ি কাঁথির ঝাওয়া এলাকায়। শুক্রবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। জানা গিয়েছে, গত পয়লা জানুয়ারি ঝাওয়া গ্রামের এক যুবক এলাকারই বছর পনেরোর নাবালিকাকে অপহরণ করে। নাবালিকার পরিবারের লোকজন থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে জানতে পারে, অপহরণে সহযোগিতা করেছে নবাব। পাশাপাশি পুলিস অপহৃতা নাবালিকাকে উদ্ধার করে। গোপন জবানবন্দি রেকর্ড করার পর আদালতের নির্দেশে বর্তমানে  হোমে রয়েছে সে। শুক্রবার নবাবকে গ্রেপ্তার করা হয়। তবে অপহরণকারী যুবকের হদিশ পায়নি পুলিস। পুলিস জানিয়েছে, তার খোঁজে তল্লাশি জারি রয়েছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ