সংবাদদাতা, কুমারগ্রাম: দিন কয়েক আগে চিলাপাতার জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে তিনজন মহিলার মৃত্যু হয়েছিল। এই ঘটনার পর নড়েচড়ে বসেছেন বনদপ্তরের কর্তারা। মঙ্গলবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের অধীন জঙ্গল লাগোয়া ৯টি পঞ্চায়েত প্রধানকে নোটিস দিল বনদপ্তর। রায়ডাক, তুরতুরি, কোহিনুর, শামুকতলা, মহাকালগুড়ি, খোয়ারডাঙা-১ ও ২ এবং কামাখ্যাগুড়ি-১ ও ২ পঞ্চায়েত প্রধানদের নোটিস দেওয়া হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে। বাসিন্দারা জঙ্গলের কোর এরিয়ায় জ্বালানি কাঠ সংগ্রহ করতে যান। আর এর ফলেই একের পর এক মৃত্যুর ঘটনা ঘটে চলেছে।
Advertisement
বনদপ্তরের দক্ষিণ রায়ডাকের রেঞ্জ অফিসার দেবাশিস মণ্ডল বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পঞ্চায়েত প্রধানদের নোটিস দেওয়া হয়েছে, তাঁরা যেন জনগণকে জঙ্গলে না যাওয়ার জন্য সচেতন করেন।



