Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়িতে বাস্কেট বল টুর্নামেন্ট

জলপাইগুড়িতে বাস্কেট বল টুর্নামেন্ট
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শহরের সেন্ট পল‌‌‌স স্কুল প্রাঙ্গণে শুক্রবার শুরু হল ওপেন বাস্কেট বল টুর্নামেন্ট। জেলা বাস্কেট বল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে দার্জিলিং, সোনাদা, শিলিগুড়ি, বিন্নাগুড়ি ও জলপাইগুড়ির ১০টি টিম অংশ নিয়েছে। এদিন টুর্নামেন্টের উদ্বোধন করেন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। ছিলেন পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল। ২৯ তারিখ টুর্নামেন্টের ফাইনাল। 
Advertisement
জলপাইগুড়ি জেলা বাস্কেট বল অ্যাসোসিয়েশনের সম্পাদক সৌম্যব্রত রক্ষিত বলেন, একসময় জলপাইগুড়িতে বাস্কেট বল খেলা অত্যন্ত জনপ্রিয় ছিল। কিন্তু মাঝে প্রায় এক দশক ধরে এই খেলায় ভাটা পড়ে। আবার বাস্কেট বলকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। দীর্ঘদিন পর আমাদের সংগঠনেরও নয়া কমিটি গঠন হয়েছে। তবে জলপাইগুড়িতে বাস্কেট বলের ভালো কোচের অভাব রয়েছে বলে স্বীকার করে নেন তিনি।  
সম্পর্কিত সংবাদ